পেনিয়াকে জিজ্ঞাসা করুন
সাধারণ জিজ্ঞাসা ও প্রশ্নোত্তর
মেম্বারশিপ, ইভেন্ট রেজিস্ট্রেশন এবং আমাদের সাধারণ নির্দেশনাবলী সম্পর্কিত দ্রুত উত্তর এখানে খুঁজুন।
মেম্বারশিপ বছরে একবার খোলে, সাধারণত মার্চ–এপ্রিলে। সে সময় এই সাইটে অ্যাকাউন্ট খুলুন, প্রোফাইল পূরণ করুন, মেম্বারশিপ পেজ থেকে প্ল্যান বেছে নিন এবং অনলাইনে পেমেন্ট করুন। পেমেন্ট কনফার্ম হলে আপনার মেম্বারশিপ অ্যাক্টিভ হয়, আর তখনই আপনার মেম্বারশিপ নম্বর দেওয়া হয়।
নতুন রেজিস্ট্রেশন ও রিনিউ বছরে একবার এক থেকে দুই মাসের জন্য খোলে, সাধারণত মার্চ–এপ্রিলে। মেম্বারশিপ পুরো মৌসুমের জন্য থাকে। তারিখগুলো আমরা এই সাইটে ও আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিই।
প্রতি মৌসুমে নতুন মেম্বার ও রিনিউ করা মেম্বারদের জন্য আলাদা প্ল্যান থাকে, আর কোনো প্ল্যানে বয়সসীমাও থাকতে পারে। কোন প্ল্যানে ঠিক কী কী আছে, তা মেম্বারশিপ পেজে দেওয়া থাকে। প্রত্যেক অ্যাক্টিভ মেম্বার মেম্বারশিপ নম্বর ও অ্যাকাউন্টে মেম্বারশিপ কার্ড পান, এবং রেয়াল মাদ্রিদের ম্যাচের টিকিটের জন্য অনুরোধ করতে পারেন।
তা নির্ভর করে প্ল্যান এবং তাতে কী কী আছে তার ওপর। চলতি প্ল্যান ও দাম মেম্বারশিপ পেজে দেখতে পাবেন।
রেয়াল মাদ্রিদের বড় ম্যাচগুলোর লাইভ স্ক্রিনিং, গেট-টুগেদার, আর আমাদের নিজেদের প্রতিযোগিতা, যেমন ব্যাটল অব মাদ্রিদিস্তাস ফুটবল টুর্নামেন্ট। আসন্ন ইভেন্টগুলো ইভেন্টস পেজে পাবেন।
ইভেন্টস পেজে ইভেন্টটি খুলে সেখানেই রেজিস্ট্রেশন করুন; পেইড ইভেন্টের পেমেন্ট অনলাইনে করতে হয়। রেজিস্ট্রেশন কনফার্ম হলে আপনার ডিজিটাল টিকিট 'আমার ইভেন্টস'-এ চলে আসবে।
অ্যাক্টিভ মেম্বাররা 'খেলার সূচী' পেজ থেকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রেয়াল মাদ্রিদের হোম ম্যাচের টিকিটের অনুরোধ করতে পারেন, প্রতি ম্যাচে প্রত্যেক মেম্বার একটি করে। PMBD অনুরোধগুলো রেয়াল মাদ্রিদের কাছে পাঠায়, আর রেয়াল মাদ্রিদ ফেস ভ্যালুতে টিকিট বরাদ্দ করে। প্রতিটি অনুরোধের অবস্থা 'আমার টিকিট রিকোয়েস্ট'-এ দেখতে পাবেন।
চেকআউটে তখন যেসব অপশন চালু থাকে, সেগুলোই দেখানো হয়। এর মধ্যে থাকতে পারে বিকাশ, SSLCommerz-এর মাধ্যমে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ওয়ালেট, এবং ব্যাংক ট্রান্সফার। ম্যানুয়াল পেমেন্টে আপনি ট্রানজেকশন আইডি দেবেন (ব্যাংক ট্রান্সফারে স্লিপের ছবিও), এরপর আমাদের টিম তা যাচাই করে কনফার্ম করবে।
অবশ্যই। মেম্বারশিপ, টিকিটের অনুরোধ, শপ ও প্রেডিকশন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অনলাইনে করা যায়, আর আমরা সারা দেশে ডেলিভারি দিই। ইভেন্টস পেজে প্রতিটি ইভেন্টের ভেন্যু দেওয়া থাকে।
এই সাইটের শপে। কিছু পণ্য প্রি-অর্ডারে বিক্রি হয়; কোনগুলো, তা পণ্যের পেজেই লেখা থাকে।
হ্যাঁ। বাংলাদেশের যেকোনো ঠিকানায় কুরিয়ারে অর্ডার পাঠানো হয়, আর ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়। 'আমার ডেলিভারি'-তে আপনার পার্সেল ট্র্যাক করতে পারবেন। বাংলাদেশের বাইরে আমরা পাঠাই না।
যোগাযোগ পেজ ব্যবহার করুন, অথবা আপনার রেজিস্টার করা ইমেইল থেকে info@pmadridistabd.com-এ ইমেইল করুন। পেমেন্টের সমস্যা হলে ট্রানজ্যাকশন আইডিও দিন।
সাইন-ইন পেজে 'পাসওয়ার্ড ভুলে গেছেন?'-এ ক্লিক করে আপনার রেজিস্টার করা ইমেইল ঠিকানা দিন। আমরা রিসেট লিংক ইমেইল করব; না পেলে স্প্যাম ফোল্ডার দেখুন।
হ্যাঁ। ২০১৯ সালের ২৬ ডিসেম্বর রেয়াল মাদ্রিদ সি.এফ. পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশকে অফিসিয়াল স্বীকৃতি দেয়; এটিই বাংলাদেশে রেয়াল মাদ্রিদের প্রথম অফিসিয়াল সমর্থক ক্লাব। রেয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ফ্যান ক্লাবের তালিকায় এই পেনিয়ার নাম আছে।
