Skip to main content
বনানীর প্লাটিনাম স্যুটসে ভোর ৫টা ২১-এ ২০১৮ ফাইনালের পর রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ পতাকা হাতে পিএমবিডি সদস্যরা
প্লাটিনাম স্যুটস, বনানী। ২৭ মে ২০১৮, ভোর ৫টা ২১, ২০১৮ ফাইনালের পর।
অফিসিয়াল সাপোর্টার্স ক্লাব · প্রতিষ্ঠা ২০১১

বাংলাদেশজুড়ে মাদ্রিদিস্তা।কখনো একা নই।

বাংলাদেশ জুড়ে মাদ্রিদিস্তারা এই রীতি একসাথে বাঁচিয়ে রাখেন।

মেম্বারশিপ লাগবে না। Google বা Facebook দিয়ে অ্যাকাউন্ট খুললে সঙ্গে সঙ্গেই ইভেন্ট, প্রেডিকশন ও শপ ব্যবহার করতে পারবেন। ইমেইল দিয়ে খুললে আগে ইমেইল যাচাই করতে হবে। ম্যাচের টিকিটের জন্য পেইড মেম্বারশিপ লাগবে।

প্রতিটি ম্যাচের রাতে

এখানে বড় ম্যাচগুলো বেশিরভাগ সময় মাঝরাতের পরে শুরু হয়। তবু আমরা একসঙ্গে দেখি।

স্ক্রিনিং হলে, রেস্টুরেন্টে, কখনো কক্সবাজারে রাত ৩টায় একা। ছবিগুলো সদস্যদের পাঠানো, ২০১৪ থেকে ২০২৪।

চট্টগ্রামে ২০২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্ক্রিনিংয়ে ক্লাবের ব্যানার ও টনি ক্রুসের "Gracias Leyenda" ব্যানার হাতে উল্লাসরত পিএমবিডি সদস্যরা
চট্টগ্রাম, ২০২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।
কক্সবাজারে রাত ৩টায় একা রেয়াল মাদ্রিদ বনাম মোনাকো দেখছেন একজন পিএমবিডি সদস্য, পাঠিয়েছেন তাকিব উল ইসলাম
কক্সবাজার, রাত ৩টা। রেয়াল মাদ্রিদ বনাম মোনাকো, একা। পাঠিয়েছেন তাকিব উল ইসলাম।
প্লাটিনাম গ্র্যান্ড, বনানী। ২৯ মে ২০২২, রাত ৩টা ২৬, লিভারপুলের বিপক্ষে ফাইনাল।
২০১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের লাইভ স্ক্রিনিং দেখছেন পিএমবিডি সদস্যরা, অতিরিক্ত সময়ে রেয়াল মাদ্রিদ ৪-১ আটলেটিকো মাদ্রিদ, লা দেসিমা
২০১৪ ফাইনাল, লা দেসিমা। অতিরিক্ত সময়ে ৪–১।
২০১৮ ফাইনাল, লা দেসিমোতের্সেরার লাইভ স্ক্রিনিংয়ে চ্যাম্পিয়নস লিগ ব্যানার নিয়ে উদযাপনরত পিএমবিডি সদস্যরা
২০১৮ ফাইনাল, লা দেসিমোতের্সেরা।
রাজশাহীতে ২০২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্ক্রিনিংয়ে ব্যানার হাতে রেয়াল মাদ্রিদ সমর্থকেরা
রাজশাহী, ২০২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।
২ এপ্রিল ২০১৭, রেয়াল মাদ্রিদ বনাম আলাভেসের একটি সাধারণ ম্যাচডে স্ক্রিনিংয়ে পিএমবিডি সদস্যরা
রেয়াল মাদ্রিদ বনাম আলাভেস, ২ এপ্রিল ২০১৭। সাধারণ এক ম্যাচডে।

নিজেদের ভাষায়

আমাদের মাদ্রিদিস্তা পরিবারের কণ্ঠস্বর।

“রেয়াল মাদ্রিদ সবসময় আশা আর বিশ্বাসের প্রতীক, কিন্তু পিএমবিডি-র সদস্য হয়ে মনে হয় সেই স্মৃতিগুলো একটা শেয়ার করা ঘরে এসে ঠাঁই পেয়েছে। যে কমিউনিটি এই অনুভূতিটা সত্যিকারের বোঝে, সেখানে দাঁড়াতে পেরে কৃতজ্ঞ। হালা মাদ্রিদ, চিরদিন।”
Faisal Mahmud ShrabonFaisal Mahmud Shrabonমানিকগঞ্জ · সোশ্যাল মিডিয়া সদস্য
“এই অফিসিয়াল গ্রুপটা বাংলাদেশ আর বার্নাবেউয়ের মাঝের দূরত্ব কমিয়ে দিয়েছে — ঘরে বসেই রেয়াল মাদ্রিদের স্পিরিট হাতের মুঠোয় পাওয়া যায়। এখানেই আমার গভীর আবেগ খুঁজে পেয়েছে একটা পরিবার, একটা যৌথ জীবনযাপন।”
Refatul MowlaRefatul Mowlaচট্টগ্রাম · অফিসিয়াল সদস্য
“পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের সদস্য হওয়া শুধু একটা ক্লাব সাপোর্ট করা নয় — এটা এমন এক পরিবারের অংশ হওয়া, যারা একই গর্ব আর স্বপ্ন শেয়ার করে। দূরত্ব যা-ই হোক, পিএমবিডি প্রতিদিন আমাকে মাদ্রিদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।”
Shanto Ranjan SarkerShanto Ranjan Sarkerঢাকা · অফিসিয়াল সদস্য

রেকর্ডে যা আছে

পাঁচটি তথ্য, যা আমাদের কথায় নয়, নিজেই যাচাই করে দেখতে পারেন।

২৬ ডিসেম্বর ২০১৯ তারিখের রেয়াল মাদ্রিদের চিঠির অংশ, যেখানে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশকে অফিসিয়াল পেনিয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে; স্বাক্ষর: মানুয়েল গোমেজ বারেরা, পেনিয়া বিভাগের পরিচালক
২০১৯

২৬ ডিসেম্বর ২০১৯ রেয়াল মাদ্রিদ সি.এফ.-এর স্বীকৃতি। ক্লাবের নিজস্ব ফ্যান-ক্লাব তালিকায় নাম আছে।

সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের স্কার্ফ হাতে একজন পিএমবিডি অফিসিয়াল সদস্যবার্নাব্যু
আরবি লাইপজিগের অ্যাওয়ে গ্যালারিতে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের অফিসিয়াল পতাকা গায়ে একজন পিএমবিডি সদস্যলাইপজিগ, অ্যাওয়ে
১১০

টিকিট বরাদ্দ, ২০২৩–২০২৬, ৩৪টি ম্যাচ ও লেগ জুড়ে।

অ্যাওয়ে চ্যাম্পিয়নস লিগ টিকিট UEFA-নির্ধারিত €50–60 দামে।
ওয়েম্বলি স্টেডিয়ামে গ্যালারিতে ক্লাবের অফিসিয়াল ব্যানার ও বেগুনি পতাকা হাতে দুইজন পিএমবিডি সদস্য, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ভর্তি গ্যালারি ও মাঠ দৃশ্যমান
২

আসন ২০২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে, ওয়েম্বলিতে।

১ জুন ২০২৪ — ওয়েম্বলি স্টেডিয়াম
জেদ্দায় বাঁধানো নকশিকাঁথা হাতে ফ্লোরেন্তিনো পেরেজ ও একজন পিএমবিডি প্রতিনিধি
জেদ্দা

১২ জানুয়ারি ২০২৫ ও ১১ জানুয়ারি ২০২৬, ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সাক্ষাৎ। দুবারই উপহার ছিল বাঁধানো নকশিকাঁথা।

মাস্তুল ফাউন্ডেশনের অনুদান রসিদ: দাতা পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ, পরিমাণ ৳30,000, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ইনভয়েস 1726669919
৳৩০,০০০

ফেনীর বন্যার্তদের জন্য মাস্তুল ফাউন্ডেশনকে, ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহ 26,642 টাকা, বাকিটা ক্লাবের নিজস্ব তহবিল থেকে।

মেম্বারশিপ

মেম্বারশিপ বছরে একবার খোলে, মার্চ–এপ্রিল

নিবন্ধন বন্ধ · আবার খুলবে ২০২৭ সালের মার্চে

এই মুহূর্তে এটি বন্ধ আছে, এবং এটাই স্বাভাবিক — পেজ নষ্ট নয়। প্রতি বছর মার্চ–এপ্রিল মাসে কয়েক সপ্তাহের জন্য মেম্বারশিপ খোলে এবং পুরো সিজন কভার করে। তখন আবার আসুন, অথবা এর মধ্যে আমাদের কোনো স্ক্রিনিং বা ইভেন্টে যোগ দিন।

Real Madrid Fan Club in Bangladesh | Peña Madridista Bangladesh